হবিগঞ্জ ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে অভিযান, অবৈধ পার্কিংয়ের দায়ে সিএনজি-টমটম জব্দ

চুনারুঘাট পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) পৌরসভার প্রশাসক গালিব চৌধুরীর নির্দেশনায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী এবং পৌর প্রকৌশলী টিটন দাশ। অভিযান চলাকালে যত্রতত্র অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি করা কয়েকটি সিএনজি অটোরিকশা ও টমটম জব্দ করা হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এ সময় পৌরসভার পক্ষ থেকে চালকদের নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যত্রতত্র অবৈধভাবে যানবাহন রেখে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

অভিযানকালে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে যানজট নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে অভিযান, অবৈধ পার্কিংয়ের দায়ে সিএনজি-টমটম জব্দ

আপডেট সময় ১০:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬