হবিগঞ্জ ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন শিক্ষার্থী উম্মে তাসকিন

দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ চুনারুঘাট উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তি, উপস্থাপন দক্ষতা ও বাগ্মিতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী সচেতনতা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়গুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরে বিচারকদের প্রশংসা কুড়ায়।

এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী দেওয়ান উম্মে তাসকিন। তার চমৎকার উপস্থাপন, আত্মবিশ্বাসী বক্তব্য এবং শক্তিশালী যুক্তি উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থী উম্মে তাসকিনের
হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,  দুদক হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, দুদকের হবিগঞ্জ জেলার উপ-সহকারি পরিচালক মোঃ কামরুজ্জামান, চুনারুঘাট  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ কাওছার শোকরানা, চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ জাহান মিয়া। সঞ্চালনায় ছিলেন, চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এ অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বড় সাফল্যের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা বলেন, তোমাদের এই সাফল্য চুনারুঘাটের জন্য গর্বের। ভবিষ্যতেও তোমরা জ্ঞান, মেধা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করব—এই প্রত্যাশাই সবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন শিক্ষার্থী উম্মে তাসকিন

দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ০১:৫৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬