হবিগঞ্জ ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত কুখ্যাত মাদক কারবারি ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ফিরোজ মিয়া ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফিরোজ মিয়া তার বাড়িতে অবস্থান করছেন এবং সেখানে আরও কয়েকজন মাদক কারবারির সঙ্গে গোপন বৈঠকে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় ফিরোজ মিয়ার সহযোগী ইউনুস মিয়াসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ফিরোজ মিয়া ঘরের চালের টিন কেটে পাশের একটি বড় গাছে উঠে আত্মগোপনের চেষ্টা করেন। পুলিশ সারারাত তাকে ঘিরে রাখে। পরে ভোর হলে তিনি বাঁশঝাড় হয়ে পানিতে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে অষ্টগ্রাম থানার মামলা নং-০৬, তারিখ ১১/১২/২০২৩, টেকনাফ থানার মামলা নং-১৭, তারিখ ০৬/০৩/২০১৭ এবং শেরে বাংলা থানার মামলা নং-২২, তারিখ ২২/০১/২০২৬ উল্লেখযোগ্য। এসব মামলায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মারামারি ও পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানান, ফিরোজ মিয়ার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখায় হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করো বলেন, রাত ব্যাপী অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই।
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি

আপডেট সময় ১২:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬