হবিগঞ্জ ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

  • আলোকিত ডেস্ক:
  • আপডেট সময় ১২:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

সংবাদপত্রের কালো দিবস-২০২৬ উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৫ জুন) রাজধানীর সার্কিট হাউজ এলাকায় অবস্থিত তথ্য ভবনে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ তথ্য ভবনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রদর্শনীর উদ্বোধন শেষে মন্ত্রী আলোকচিত্রগুলো পরিদর্শন করেন। এ সময় প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে তাকে অবহিত করেন পিআইবির মহাপরিচালক।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “বাকশাল প্রবর্তনের বছর ১৯৭৫ সালের ১৬ জুন চারটি সংবাদপত্র রেখে বাকিগুলোর অনুমোদন বাতিল করা হয়েছিল। একযোগে দেশের অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়া ছিল তৎকালীন শাসকগোষ্ঠীর একটি বড় রাজনৈতিক ভুল। এর ফলে জনগণের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়। পিআইবি সেই সময়ের সংবাদপত্রে বিষয়গুলো কীভাবে উঠে এসেছিল, তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

তিনি এ আয়োজনের জন্য পিআইবিকে ধন্যবাদ জানান এবং বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও বহুমতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “সমাজ ও রাষ্ট্রের ফ্যাসিবাদীকরণ একদিনে ঘটে না; এটি ধাপে ধাপে অগ্রসর হয়। বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে ১৯৭৫ সালের ১৬ জুনের সংবাদপত্র ঘোষণা (সংশোধন) অধ্যাদেশ ছিল একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা। বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বহুমতের সংবাদমাধ্যমের বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা ও প্রকাশনার পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিহাস জানার সুযোগ করে দিতে কাজ করছে। আজকের এই আলোকচিত্র প্রদর্শনী সেই প্রচেষ্টারই অংশ।”

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বহুমতের চর্চা এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

আপডেট সময় ১২:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬