হবিগঞ্জ ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

  • রেজাউল খান:
  • আপডেট সময় ০১:৫৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগে উঠে স্কুল ছাত্রীর বিয়াই বাঘাডাইয়্যা গ্রামের রাজমিস্ত্রী সুজন মিয়ার বিরুদ্ধে।

সম্প্রতি ওই স্কুলছাত্রীকে কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পুলিশকে অবহিত করেন। পরে চুনারুঘাট থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

চুনারুঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

আপডেট সময় ০১:৫৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬