হবিগঞ্জ ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

‘আমার আব্বা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ রচিত আমার আব্বা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চুনারুঘাট উপজেলার উত্তরসুরে অবস্থিত লেখকের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরেণ্য লেখক, গবেষক ও সমাজসেবক তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মের ওপর রচিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল বারী আনসারী।

তরফ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কবি ও ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সাংবাদিক আব্দুল আওয়াল সবুজ, দৈনিক মানবজমিন প্রতিনিধি নূরুল ইসলাম মনি, দ্যা হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আইয়ূব আলী, পর্যটক নাজির রহমান হাসু, ডা. আব্দুল কাদির চৌধুরী বাবুল, শাহ দরাজ আহমদ, অ্যাডভোকেট এম. এ. মুহিত, বরুনা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই, দেলোয়ার হোসেন, কাজি আলফু আহমদ এবং সাংবাদিক তাইনুস আহমদসহ স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ ছিলেন জ্ঞানচর্চা, সাহিত্য সাধনা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘আমার আব্বা’ গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন এবং লেখক সৈয়দ আনোয়ার আবদুল্লাহকে অভিনন্দন জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

‘আমার আব্বা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় ০৯:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬