হবিগঞ্জ ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধে মাইকিং, বাজার মনিটরিং

বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার উদ্যোগে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন করতে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার (২ জুন) সন্ধ্যায় পৌরসভার পক্ষ থেকে বাজারের বিভিন্ন এলাকায় মাইকিং করে সন্ধ্যা ৭টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়।

পরে চুনারুঘাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী-এর নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিংকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সরকারি নির্দেশনা পালনের বিষয়টি পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে বাজার মনিটরিং কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরাও সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধে মাইকিং, বাজার মনিটরিং

আপডেট সময় ১২:১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬