হবিগঞ্জ ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটে কুরবানির পশুর চামড়া কিনতে আসেনি ক্রেতা, বঞ্চিত গরিব মানুষ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এবারও কুরবানির পশুর চামড়া কিনতে আসেনি কোনো ক্রেতা। ফলে কুরবানির পশুর চামড়া বিক্রি করে যে অর্থ পাওয়ার আশা করেছিলেন সাধারণ মানুষ ও এতিম-মাদরাসাগুলো, তা থেকে তারা বঞ্চিত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আযহাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার পশু কুরবানি দেওয়া হলেও চামড়া সংগ্রহে দেখা যায় চরম হতাশাজনক পরিস্থিতি। অধিকাংশ এলাকায় চামড়া অবহেলায় পড়ে থাকতে দেখা গেছে।

কোথাও কোথাও মাত্র ১০০ থেকে ২০০ টাকায় চামড়া বিক্রি হয়েছে। আবার অনেকেই কোনো ক্রেতা না পাওয়ায় বিনামূল্যে চামড়া দিয়ে দিতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরেই চুনারুঘাটে কুরবানির পশুর চামড়ার বাজার ভেঙে পড়েছে। একসময় চামড়া বিক্রি করে মসজিদ, মাদরাসা ও গরিব মানুষ উল্লেখযোগ্য অর্থ পেতেন। কিন্তু বর্তমানে চামড়ার ন্যায্যমূল্য না থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলেন, দেশের চামড়া শিল্প একটি সিন্ডিকেটের কারণে ধ্বংসের মুখে পড়েছে। সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষ ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

পাশাপাশি উপজেলা প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ বা তদারকি না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সচেতন মহল মনে করছে, সরকারিভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনের নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে চামড়া শিল্প আরও সংকটে পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটে কুরবানির পশুর চামড়া কিনতে আসেনি ক্রেতা, বঞ্চিত গরিব মানুষ

আপডেট সময় ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬