হবিগঞ্জ ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

এমপি এস.এম. ফয়সালের প্রচেষ্টায় চুনারুঘাটে ৬ তলা আধুনিক উপজেলা ভবনের অনুমোদন

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সাল-এর প্রচেষ্টায় চুনারুঘাট উপজেলায় ৬ তলা বিশিষ্ট আধুনিক উপজেলা ভবন নির্মাণ কাজের অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ঘোষণায় চুনারুঘাট উপজেলার সাধারণ মানুষের মাঝে আনন্দ ও স্বস্তির অনুভূতি বিরাজ করছে। দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও সম্প্রসারিত উপজেলা ভবনের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। নতুন ভবন নির্মিত হলে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ উন্নত সেবা পাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বিগত ১৭ বছরেও পূর্ববর্তী এমপি ও মন্ত্রীরা এ ধরনের বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারেননি। তবে বর্তমান সংসদ সদস্য এস. এম. ফয়সালের নেতৃত্বে স্বল্প সময়ে একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা আরও বেড়েছে।

এ বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ৫ বছরে মাধবপুর-চুনারুঘাটে আরও ব্যাপক পরিবর্তন আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

এমপি এস.এম. ফয়সালের প্রচেষ্টায় চুনারুঘাটে ৬ তলা আধুনিক উপজেলা ভবনের অনুমোদন

আপডেট সময় ০১:৫৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬