হবিগঞ্জ ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ
প্রবাসী পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

বাহুবলে পিতা-পুত্রের অত্যাচারে অতিষ্ঠ আমেরিকা প্রবাসী দুই ভাই ও পরিবার

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামে আমেরিকা প্রবাসী দুই ভাই ও তাদের পরিবারের সম্পত্তি দখল, গাছ বিক্রি ও নির্যাতনের অভিযোগ উঠেছে একই পরিবারের এক পিতা-পুত্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চন্দ্রছড়ি গ্রামের মৃত সৈয়দ আব্দুল মোতালিবের পুত্র সৈয়দ আজিজুর হোসেন ও তার ছেলে সৈয়দ তারেক হোসেন দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী সৈয়দ আজমল হোসেন ও তার ছোট ভাই সৈয়দ শাহান মিয়ার বাড়িঘর, জায়গাজমি দখল করে রেখেছেন। শুধু তাই নয়, প্রবাসে থাকার সুযোগে তাদের জমিতে থাকা লক্ষাধিক টাকার সেগুন গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করে টাকাও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র নিজেদের কাছে রেখে দিয়েছেন। ফলে তারা সরকারি খাজনাও পরিশোধ করতে পারছেন না। এছাড়া পরিবারের বোনদের সম্পত্তিও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে কয়েকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কারও কথা শোনেননি। উল্টো প্রবাসী পরিবারের সদস্যদের হুমকি ও নির্যাতন করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি আমেরিকা প্রবাসী সৈয়দ আজমল হোসেন দেশে এসে এসব ঘটনার প্রতিবাদ করলে তার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সৈয়দ আজিজুর হোসেন, তার ছেলে সৈয়দ তারেক হোসেন এবং তাদের সহযোগীরা তাকে মারধর করে গুরুতর আহত করেন। মাথায় আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফেরেন।

এ ঘটনায় সৈয়দ আজমল হোসেনের স্ত্রী বাদী হয়ে অভিযুক্ত পিতা-পুত্রসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলার পর কিছুদিন সৈয়দ তারেক হোসেন কারাগারে থাকলেও জামিনে বের হয়ে আবারও প্রবাসী পরিবারের বসতঘর দখল করে কেয়ারটেকারকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

পরে ভুক্তভোগী পরিবার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসনের হস্তক্ষেপে বাহুবল মডেল থানা পুলিশ গিয়ে ঘরটি উদ্ধার করে দেয়।

ভুক্তভোগী সৈয়দ আজমল হোসেন বলেন, “সৈয়দ আজিজুর হোসেন আমার আপন ভাই। তাকে আমরা আমেরিকায় নিয়েছিলাম। কিন্তু সে কৃতজ্ঞতা না দেখিয়ে আমাদের সম্পত্তি দখল করেছে। এমনকি আমাকে হত্যারও চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও জানান, “দুই তলা বাড়িসহ আমাদের জায়গাজমি এবং বোনদের সম্পত্তিও তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তাদের ভয়ে এখন পরিবার নিয়ে দেশে আসতেও আতঙ্কে থাকতে হচ্ছে।”

এ ঘটনায় প্রবাসী পরিবার প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

প্রবাসী পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

বাহুবলে পিতা-পুত্রের অত্যাচারে অতিষ্ঠ আমেরিকা প্রবাসী দুই ভাই ও পরিবার

আপডেট সময় ০৮:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬