হবিগঞ্জ ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

বাহুবলে ছাত্রলীগ নেতাকে না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, পিতাকে মারধর

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় জেলা ছাত্রলীগের এক নেতাকে না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পিতা ডা. শশাঙ্ক শেখর দেব (৭২) আহত হয়েছেন।

আহত ডা. শশাঙ্ক শেখর দেব জানান, গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ১০-১২ জনের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তার ছেলে, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহৎ দেব (২৮)-কে খোঁজে। তাকে না পেয়ে হামলাকারীরা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক। এ সময় তারা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। যাওয়ার সময় তারা ডা. শশাঙ্ক শেখর দেব ও তার ছেলে মহৎ দেবকে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, হামলার পর থেকে মহৎ দেব ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তারা বর্তমানে আতঙ্কে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা মহৎ দেবকে পেলে হত্যা বা গুম করার হুমকি দিয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

বাহুবলে ছাত্রলীগ নেতাকে না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, পিতাকে মারধর

আপডেট সময় ০৪:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫