হবিগঞ্জ ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণে ডিও লেটার, উন্নয়নে গতি আনছেন হুইপ জিকে গউছ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে ডিও লেটার ইস্যু করেছেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটি চার লেনে উন্নীত করা হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। এতে ব্যবসা-বাণিজ্য, পরিবহন খাত এবং সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে, উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে মাননীয় হুইপ ইতোমধ্যে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ১০ তলা ও ৬ তলা বিশিষ্ট দুটি নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

এছাড়া তাঁর নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এসব প্রকল্পের বাস্তবায়ন কাজও শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা আশা প্রকাশ করেন, চলমান কর্মযজ্ঞের সুফল খুব শিগগিরই ভোগ করতে পারবে হবিগঞ্জবাসী।

মাননীয় হুইপ জিকে গউছ বলেন, “হবিগঞ্জের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের প্রত্যাশা পূরণে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

উল্লেখ্য, সড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ বাস্তবায়িত হলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রুটে যানজট কমে আসবে এবং যাতায়াতে সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণে ডিও লেটার, উন্নয়নে গতি আনছেন হুইপ জিকে গউছ

আপডেট সময় ০৮:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬