হবিগঞ্জ ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

মাধবপুরে শিমুলঘরে ১৪৪ ধারা উপেক্ষা করে মাহফিল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় ১৪৪ ধারা জারির পরও স্থানীয়দের অংশগ্রহণে একটি ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরি-এর অংশগ্রহণে আয়োজিত মাহফিলটি বন্ধের জন্য একটি প্রভাবশালী মহল তৎপরতা চালায় বলে অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। তবে আয়োজক ও স্থানীয় জনগণ তা উপেক্ষা করে মাহফিলটি সম্পন্ন করেন।

স্থানীযরা জানান, “আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কারো মতের সঙ্গে দ্বিমত থাকতেই পারে, কিন্তু অন্যায়ভাবে কোনো অনুষ্ঠান বন্ধ করে দেওয়া ঠিক নয়।”

মাহফিলের পক্ষে অবস্থান নেওয়া একাধিক ব্যক্তি দাবি করেন, এটি একটি ধর্মীয় সমাবেশ এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না। তাদের অভিযোগ, একটি মহল ভুয়া পোস্টার তৈরি করে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে এবং প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছে।

তবে এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনায় প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন ছিল।

মাহফিলটি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনকে বাস্তব পরিস্থিতি যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

মাধবপুরে শিমুলঘরে ১৪৪ ধারা উপেক্ষা করে মাহফিল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

আপডেট সময় ০৯:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬