হবিগঞ্জ ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

মাধবপুরে মাজার ওরসের জেরে সংঘর্ষ, আহত ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর মোকামে হযরত শাহ শরীফ উদ্দিন রাহ: বাগদাদী মাজার শরীফের বাৎসরিক ওরস পালন নিয়ে প্রভাবশালীদের বাঁধা।

এর জেরে রবিবার দুপুরে শাহপুর মোকাম এলাকার রাস্তায় সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত রবিবার থেকে তিন দিন ব্যাপী বাৎসরিক ওরস পালনের কথা ছিল হযরত শাহ শরীফ উদ্দিন রহঃ বাগদাদী মাজারে। এ উপলক্ষে মাজারের খাদেম সহ অন্যানরা মিলাদ মাহফিলের আয়োজন করেন।

এদিকে হবিগন্জ জেলা প্রশাসকের অনুমতি থাকা সত্ত্বেও প্রভাবশালী ব্যাক্তিরা বাঁধা প্রদান করেন। বাঁধা প্রদানের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রভাবশালীরা। এতে খাদেমসহ গুরুতর আহত হয় ৪জন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

মাজারের খাদেম শাহআলম বলেন, হযরত শাহ শরীফ উদ্দিন রহঃ বাগদাদী মাজারে প্রতি বছর বাৎসরিক ওরস হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় এবারও হবিগঞ্জ জেলাপ্রশাসক এর নিকট থেকে অনুমতি নিয়েই আমরা ওরস পরিচালনা করতে যাচ্ছি।

এরই মধ্যে বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এর হুকুমে এবং স্হানীয় হরিতলা এলাকার প্রভাবশালী মেশকাত মিয়ার নেতৃত্বে আঃ রশিদ, সোলেমান, আবু কালাম, জবরুল, শামীম, তাহির, কবির আলম, ও সাহাব উদ্দিন নামের ব্যাক্তিরা ওরসে বাঁধা প্রদান করেন।

এমনকি রবিবার সকালে ব্যাটারি চালিত টমটম গাড়ি যোগে মাজারে প্রবেশ করার সময় অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের কে আহত করে।

আহতরা হলেন, মোঃ জাকারিয়া (৩০),মোঃ পলক শাহ (৪০), মোছাঃ নুরজাহান (৫০), খাদেম মুহাম্মদ শাহ আলম (৪৫)।

এবিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন ধরনের মামলা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

মাধবপুরে মাজার ওরসের জেরে সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় ০৭:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪