হবিগঞ্জ ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ মুদি মাল ব্যবসায়ী গ্রেফতার

  • কামরুল হাসানঃ
  • আপডেট সময় ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার থেকে ১২০ পিস ইয়াবাসহ আমিনূল ইসলাম নামের এক মুদি মাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গত বুধবার রাত পৌনে দুইটার দিকে গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রাইভারবাজারে মুদি মাল ব্যবসায়ী মেসার্স ময়না মিয়া স্টোর এর মালিককে গ্রেফতার করা হয়। সে শায়েস্তাগঞ্জ কদমতলী গ্রামের ময়না মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, গ্রেফতারকৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মুদি মালের ব্যবসার আড়ালে মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করত।

এ বিষয়ের শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মুকিত এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাকে আমি ব্যবসায়ী হিসেবেই চিনি। ইয়াবা সহ কিভাবে গ্রেফতার হল সে কি আসলেই ইয়াবা ব্যবসায়ী কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজের চোখে দেখিনি তাই এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।

অভিযানে অংশগ্রহণ করেন, হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই রুমেন আহমেদ, এসআই আলমগীর সহ ডিবি পুলিশের একদল পুলিশ সদস্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ মুদি মাল ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪