হবিগঞ্জ ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে সরকারি কর্মচারী ও শিশুকে বাড়িতে আটকে মারধরের অভিযোগ Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন অধ্যাপক জাকির হোসেন

  • আলোকিত ডেস্ক:
  • আপডেট সময় ০১:১৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • ৫১৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই বাছাই শেষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন। তাকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

গত আজ (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখসানা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১ এর ১০ (১) ধারা অনুসারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

প্রসঙ্গ, বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে এম.এস ডিগ্রী লাভ করেন । পরে তিনি গিফু ইউনিভার্সিটি, জাপান (The Gifu University, Japan) থেকে প্ল্যান্ট ফিজিওলজি এন্ড বায়োকেমিষ্ট্রি বিষয়ে পিএইচ.ডি এবং জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এগ্রিকালচারাল সায়েন্স (Japan International Research Center for Agricultural Sciences, Tsukuba, Japan) থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন । ১৯৯৭ সনে প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। সফল কর্মজীবনের অধিকারী প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও সীড সায়েন্স এন্ড টেকনোলজী বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর, প্রোক্টর, পরিচালক, বিশ্ববিদ্যালয় সিকিউরিটি কাউন্সিল, পরিচালক পরিবহন শাখা, সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় ক্লাব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সহ সভাপতি,সিনিয়র সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন,বাকৃবি এবং শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন ছাত্রজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ অাওয়ামীলীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়া কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ওয়ান বাংলাদেশের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ও বর্তমানে বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের গর্ভনিং বডির সভাপতি ও বায়োলজি অলিম্পিয়াড ময়মনসিংহ বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রংপুর সমিতি,ময়মনসিংহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মকবুল হোসেন ও জামিলা খানম এর পুত্র প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন ১৯৬৯ সনের ২৮ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ থানার অন্তর্গত উত্তর বাউচান্দি,পাকের মাথা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন খান বিবাহিত, তাঁর স্ত্রী প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং তিনি দুই পুত্র সন্তানের জনক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন অধ্যাপক জাকির হোসেন

আপডেট সময় ০১:১৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২