হবিগঞ্জ ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত এ কমিটিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান নাসির আহমেদ সাজু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের নির্দেশক্রমে গত (১৮ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ সহ)-এর ২১ ধারার ক্ষমতাবলে পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহমেদ সাজু চুনারুঘাটের বাগবাড়ি গ্রামের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে উপজেলার ক্রীড়াপ্রেমী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্ব ও দক্ষতায় দেশের কাবাডি অঙ্গন আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে খেলাটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

আপডেট সময় ০৮:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬