হবিগঞ্জ ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০২:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী। একই সঙ্গে তিনি জামিনের আবেদনও করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন দাখিল করেন। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে নিহতের বাবা কবির হায়াত খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, আদালতে জাহের আলভীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার স্ত্রী আত্মহত্যা করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া তাদের একটি শিশু সন্তান রয়েছে এবং পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য তিনি বলেও আদালতকে জানানো হয়।

এর আগে একই মামলায় জাহের আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। এছাড়া উচ্চ আদালতে আগাম জামিন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে জাহের আলভীকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, মামলার পর অভিনেতা জাহের আলভী বিদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

আপডেট সময় ০২:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬