হবিগঞ্জ ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

মাধবপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া ও আন্দিউড়া এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে সিএনজিচালক আক্কাছ মিয়া (৪৩) এবং অটোরিকশার যাত্রী মনোয়ারা বেগম (৭০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াপাড়া থেকে মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের বেজুড়া ও আন্দিউড়া এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আক্কাছ মিয়া ও যাত্রী মনোয়ারা বেগম মারা যান।

দুর্ঘটনায় আহত হন নোয়াপাড়া এলাকার তাকমিনা বেগম (৪০) ও তার মেয়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। আহত অপর এক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

মাধবপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

আপডেট সময় ০৫:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬