হবিগঞ্জ ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় Logo সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন Logo চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন Logo চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন Logo চুনারুঘাটে যাত্রা শুরু করল সিগনেচার ক্যাফে এন্ড বিস্ট্রোর নতুন স্ন্যাকস কর্নার

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক নিয়নের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

বহু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত পাশা এনজিও কর্তৃক দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং হবিগঞ্জের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান নিয়নের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ প্রেস ক্লাব ও জেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সত্য প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। কোনো মহল অপপ্রচার ও মামলার ভয় দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করতে পারবে না। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময়

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক নিয়নের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০১:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬