হবিগঞ্জ ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা

Screenshot

বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে” উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আইপি স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’। দিবসটির মূল উদ্দেশ্য ছিল মেধাস্বত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনে আগ্রহ সৃষ্টি করা।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর সহকারী পরিচালক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধাস্বত্ব সংরক্ষণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে মেধাস্বত্ব সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ১০:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬