হবিগঞ্জ ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় Logo সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন Logo চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন Logo চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন Logo চুনারুঘাটে যাত্রা শুরু করল সিগনেচার ক্যাফে এন্ড বিস্ট্রোর নতুন স্ন্যাকস কর্নার

আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা, ৩ জন গুলিবিদ্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

আলোকিত ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান (৪০) নামের গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।  নিহত সিদ্দিকুর রহমান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড চাঁদগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চরপাড়া গ্রামের ওমর মণ্ডলের ছেলে। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়কার বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রগুলো বলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সিদ্দিকুর ও তার কয়েকজন স্বজন শুক্রবার সকালে চরের মাঠে ফসলের খেতে কাজে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত তাঁদের ওপর শটগানের গুলি ছোড়ে। এতে সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে থাকা আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন নিহত সিদ্দিকুরের ভাই আনিছুর রহমান, আবদুল খালেক ও বাদশা মণ্ডল।

স্থানীয় লোকজন জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, প্রতিপক্ষের শটগানের ছররা গুলিতে সিদ্দিক নামের একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রঃ নয়া শতাব্দী

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময়

আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা, ৩ জন গুলিবিদ্ধ

আপডেট সময় ০২:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২