হবিগঞ্জ ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

মাধবপুরে বন অধিদপ্তর ও পাখি প্রেমিক সোসাইটির যৌথ অভিযানে ১২ বন্যপাখি উদ্ধার

  • এরশাদ আলীঃ
  • আপডেট সময় ০৭:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে বন্যপাখি উদ্ধার অভিযান চালানো হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল,তেলমাছড়া বিট কার্যালয়,সাতছড়ির রেঞ্জ কার্যালয়, মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের অংশগ্রহণে ও পাখী প্রেমিক সোসাইটির তথ্য ও সহযোগিতায় বন্যপাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়।

সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পৌর এলাকা,আদাঐর ইউপির মিরাশানি,সোনাই ইটভাটা এলাকায় যৌথ অভিযানে বিভিন্ন প্রকার পাখি, শিকারের ফাঁদ ও খাঁচা জব্দ হয়। এসময় ২ টি তিলা ঘুঘু, ৪ টি শালিক, ৩টি দেশী টিয়া,১টি চন্দনা টিয়া,১ টি ডাহুক,১টি দেশী ময়নাসহ পাখি শিকারের অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়।

উপজেলা বহরা ইউপির মনতলা বাজারের বন্যপ্রাণী বন্যপাখি ব্যবসায়ী মালু(৫০) মিয়ার বিরুদ্ধে বন বিভাগের মামলা দায়ের প্রক্রিয়াও হচ্ছে বলে জানা যায়।

ওই অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্হাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন,সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-আমিন,তেলমাছড়ার বিট কর্মকর্তা হাবিবুল্লাহ,ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক মাসুদ লস্কর,পাখি প্রেমিক সোসাইটির আহবায়ক মুজাহিদ মসি, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল,সাংবাদিক শেখ মোঃ শাহিন উদ্দিন,সাতছড়ির বিট কর্মকর্তা মামুনুর রশিদ,জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম ও বন বিভাগের সদস্য মোঃ ইব্রাহিম ও মোমেন মিয়া প্রমুখ।

এ ব্যাপারে সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন জানান, আমরা মাধবপুর এলাকায় বেশ কয়েকজন পাখি শিকারির সন্ধান পেয়েছি যারা পাখি শিকার ও বন্যপাখির অবৈধ বাণিজ্য করছে।

ডিএফও মহোদয়ের নির্দেশনায় পরিচালিত অভিযানের দোষীদের বিরুদ্ধে বন্যপ্রাণি আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

মাধবপুরে বন অধিদপ্তর ও পাখি প্রেমিক সোসাইটির যৌথ অভিযানে ১২ বন্যপাখি উদ্ধার

আপডেট সময় ০৭:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪