হবিগঞ্জ ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত বয়স্ক রোগীর মৃত্যু

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম নিতাই দাস।

হাসপাতাল সূত্রে জানা গেছে,  গত (৯ ডিসেম্বর) কে বা কারা নিতাই দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কেউ তার সন্ধান করেনি।হাসপাতাল কর্তৃপক্ষ ও এই ব্যক্তির পরিবার-পরিজনদের কোনো সন্ধান পাননি। এ অবস্থায় গতরাতে (২৯ ডিসেম্বর) নিতাই দাস মৃত্যুবরণ করেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক আইডি থেকে আজ শুক্রবার সকালে ছবি সহ নিতাই দাসের মৃত্যু সংবাদ প্রচার করে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পরিচিতজনদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

কোনো স্বজন পরিজনের সন্ধান না পাওয়া গেলে নিতাই দাসের লাশ কি করা হবে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন জানান, “সেক্ষেত্রে নিয়মানুযায়ী লাশের ফিংগারপ্রিন্ট নিয়ে শনাক্ত করার আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো আমরা।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত বয়স্ক রোগীর মৃত্যু

আপডেট সময় ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২