হবিগঞ্জ ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Logo হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন Logo চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার Logo চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি

বাহুবলে দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন

বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ছোট-বড় ৩০টি দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ (৩আগস্ট) বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এ অভিযানে সহায়তা করেন বাহুবল মডেল থানা পুলিশের একটি দল। অভিযানে উপস্থিত ছিলেন লামাতাসী ইউনিয়ন চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, লামাতাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ওরপে ফুল মিয়া (সাবেক ইউপি মেম্বার), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা ভূমি অফিস এর সার্ভেয়ার মীর মোহাম্মদ শাহিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন জানান, উপজেলার লামাতাসী ইউনিয়নের নন্দনপুর বাজারে অবৈধ ১০টি এবং ফুটপাতে আরো অন্ততঃ ২০টি অবৈধ দোকান গড়ে উঠেছিল। বাজারের আগত ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত করছিল। জনস্বার্থে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই অবৈধ দোকানগুলো গুড়িয়ে দিয়ে অবৈধ দখল মুক্ত করা হয়। তিনি বলেন, “উচ্ছেদ অভিযান শেষে আমি নিজে উপস্থিত থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দেই এবং ফুটপাতের দরিদ্র দোকানদের বাজারের নির্ধারিত শেডে বসার পরামর্শ দেই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা

বাহুবলে দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন

আপডেট সময় ১২:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২