হবিগঞ্জ ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে সম্বলহীন যুবলীগ নেতার ঘর পুড়ে ছাই Logo চুনারুঘাটে চন্ডি চা বাগানের বাংলোতে রাত্রিযাপন করবেন মির্জা ফখরুল Logo গরীবের ডাক্তার ধীরেন্দ্রকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করলেন শহিদুল ইসলাম শামীম Logo চুনারুঘাটের নরপতি গ্রামের গরিবের ডাক্তার ধীরেন্দ্র আর নেই Logo পাথর ফেলে রাস্তা দখল, ভোগান্তিতে চুনারুঘাট–শায়েস্তাগঞ্জের যাত্রীরা, নজর নেই সংশ্লিষ্টদের Logo চুনারুঘাটে খোয়াই নদীর জরাজীর্ণ বেইলি সেতু: জনদুর্ভোগের অন্য নাম, এমপির দৃষ্টি আকর্ষণ করছেন প্রবাসী বাবুল Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় Logo হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণে ডিও লেটার, উন্নয়নে গতি আনছেন হুইপ জিকে গউছ Logo ​নর্থ লন্ডনে ‘বাংলার সুর ইউকে’-এর উদ্যোগে ঈদ উদযাপন ও সংবর্ধনা Logo চুনারুঘাট শিক্ষা ট্রাস্টের জন্য তহবিল গঠন: প্রতিষ্ঠাতা দাতা হওয়ার আহ্বান

বাহুবলে দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন

বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ছোট-বড় ৩০টি দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ (৩আগস্ট) বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এ অভিযানে সহায়তা করেন বাহুবল মডেল থানা পুলিশের একটি দল। অভিযানে উপস্থিত ছিলেন লামাতাসী ইউনিয়ন চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, লামাতাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ওরপে ফুল মিয়া (সাবেক ইউপি মেম্বার), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা ভূমি অফিস এর সার্ভেয়ার মীর মোহাম্মদ শাহিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন জানান, উপজেলার লামাতাসী ইউনিয়নের নন্দনপুর বাজারে অবৈধ ১০টি এবং ফুটপাতে আরো অন্ততঃ ২০টি অবৈধ দোকান গড়ে উঠেছিল। বাজারের আগত ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত করছিল। জনস্বার্থে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই অবৈধ দোকানগুলো গুড়িয়ে দিয়ে অবৈধ দখল মুক্ত করা হয়। তিনি বলেন, “উচ্ছেদ অভিযান শেষে আমি নিজে উপস্থিত থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দেই এবং ফুটপাতের দরিদ্র দোকানদের বাজারের নির্ধারিত শেডে বসার পরামর্শ দেই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে সম্বলহীন যুবলীগ নেতার ঘর পুড়ে ছাই

বাহুবলে দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন

আপডেট সময় ১২:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২