হবিগঞ্জ ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী চা কণ্যাদের পাশে ইনারহুইল ক্লাব

চা বাগানের বস্তিতে জন্ম আর দারিদ্রের মাঝে বেড়ে উঠা কিশোরী সুরভী, জয়া ভৌমিক, এলপি সাঁওতাল আর বৃষ্টি উড়াং। এই দারিদ্রের মাঝেও ফুটবল পায়ে অনন্য শৈলি দিয়ে তারা জেলার সীমানা পেড়িয়ে সারাদেশেই সম্ভাবনাময় নারী ফুটবলার হিসাবে পরিচিতি লাভ করেছে। নিজেদের স্কুলকে সিলেট বিভাগে সেরাস্থান এনে দেয়ার পাশাপাশি বুট পায়ে জেলাদলের পক্ষেও নিয়মিত খেলছে তারা। তাদেরকে অনুসরণ করে এখন জেলার চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে কিশোরীদের মাঝে বৃদ্ধি পেয়েছে ফুটবল চর্চা। চা-বাগান এলাকায় প্রতিষ্ঠিত তাহের সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে পড়ালেখাও করছে তারা। ফুটবলে নারীদের এই এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল কাব অব হবিগঞ্জ। সোমবার বিকেলে তাহের সামছন্নাহার উচ্চ বিদ্যায়ে ওই কাবের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে জার্সি এবং ফুটবল। পিংক ফাস্ট শ্লোগান সম্বলিত এই জার্সি গায়েই চা কণ্যারা এবার হবিগঞ্জ, সিলেট তথা ঢাকায় মাঠ মাতাবে।
ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাছকিরা আক্তার জুবিলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতি, ভাইস প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলি, ট্রেজারার এডভোকেট সায়লা পারভীন, ক্লাব করেসপন্ডেন্ট রওশন আরা লুনা ও সদস্য দেলোয়ারা চৌধুরী এবং তাহের সামছুন্নাহার স্কুলের শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষক।
সুন্দর জার্সি আর নতুন ফুটবল পেয়ে কিশোরী ফুটবলাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে নেমে যায় মাঠে। অতিথিরাও মুগ্ধ হয়ে উপভোগ করেন তাদের ফুটবল দক্ষতা। অনেকেই সেলফি তুলে উৎসাহদের এই চা কণ্যাদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী চা কণ্যাদের পাশে ইনারহুইল ক্লাব

আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২