হবিগঞ্জ ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

হঠাৎ দেখা…এডিশনাল এসপি এসএম রাজু আহমেদ

হঠাৎ দেখা

এডিশনাল এসপি, এসএম রাজু আহমেদ..

তুমি!!! কেমন আছ?
এইতো, চলে যাচ্ছে দিন। তুমি?
আজ আকাশ টা অনেক সুন্দর, তাই না?
আমার এখানে কালো মেঘে ছেয়ে আছে।
কি বৈপরীত্য, একই আকাশ!!!
তোমার কথা বলো। আজ হঠাৎ??
হুম, এ’পথেই যাচ্ছিলাম, ভাবলাম…
মনে পড়ে বুঝি, মাঝে মাঝে??
তোমার? তোমার পড়ে না??
বাদ দাও। কি খাবে বলো? চা নাকি কফি??
ওসব এখন খাই না। সুগার…
তুমি না মিষ্টি পছন্দ করো খুব?
পছন্দের জিনিস কি সবসময় মেলে??
তুমি তো তাই মিলিয়ে নাও সবসময়।
তাই কি?? তুমি কি সুখ খোঁজ নি??
আর সুখ!! কে যে কি খোঁজে??
চশমাটা সুন্দর। ফ্যাশন নাকি প্রয়োজন?
তোমার চোখের নীচে কালি, ঘুমাওনা বুঝি?
বয়সতো কম না! শরীর কি কথা শোনে?
এখনো কি অবসরে গান শোনা হয়?
তোমার ক্যাসেটগুলো এখনো আছে, রেখে দিয়েছি যতন‌ করে।
কবিতা লেখ? নাকি ক্যারিয়ার নিয়ে আছ?
পাখির ডাক আমাকে উদ্বেল করেনা।
বৈরাগ্য?? নাকি জাগতিকতা?
নীল রং কি এখনো টানে তোমাকে?
নিত্য সঙ্গী বেদনাও আমাকে ভয় পায়।
সমুদ্র দেখা হলো না আর কিম্বা পাহাড়!
তোমার তো শুভাকাঙ্ক্ষীর অভাব নেই।
পাশাপাশি চলার মানুষ কোথায়?
কেন? পাখির কূজন তোমার চারপাশ।
কোকিলটা যে আর ডাকে না!!
হুম!! তো-ভালো থেক সবসময়।
ওহ্হো, তোমার তো তাড়া আছে, যাই?
যাবে?? আবার কি দেখা হবে??
মৃত বীজে বৃক্ষ হয়? ভালো থেক। যাই।
যত্ন নিও- নিজের। কামনা অহর্নিশ।
যাই, আকাশে মেঘ, বৃষ্টি হবে।

লেখক-

এসএম রাজু আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার,

খুলনা জেলা পুলিশ।

দিঘলিয়া, খুলনা
১৯/০৪/২২

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

হঠাৎ দেখা…এডিশনাল এসপি এসএম রাজু আহমেদ

আপডেট সময় ১২:০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

হঠাৎ দেখা

এডিশনাল এসপি, এসএম রাজু আহমেদ..

তুমি!!! কেমন আছ?
এইতো, চলে যাচ্ছে দিন। তুমি?
আজ আকাশ টা অনেক সুন্দর, তাই না?
আমার এখানে কালো মেঘে ছেয়ে আছে।
কি বৈপরীত্য, একই আকাশ!!!
তোমার কথা বলো। আজ হঠাৎ??
হুম, এ’পথেই যাচ্ছিলাম, ভাবলাম…
মনে পড়ে বুঝি, মাঝে মাঝে??
তোমার? তোমার পড়ে না??
বাদ দাও। কি খাবে বলো? চা নাকি কফি??
ওসব এখন খাই না। সুগার…
তুমি না মিষ্টি পছন্দ করো খুব?
পছন্দের জিনিস কি সবসময় মেলে??
তুমি তো তাই মিলিয়ে নাও সবসময়।
তাই কি?? তুমি কি সুখ খোঁজ নি??
আর সুখ!! কে যে কি খোঁজে??
চশমাটা সুন্দর। ফ্যাশন নাকি প্রয়োজন?
তোমার চোখের নীচে কালি, ঘুমাওনা বুঝি?
বয়সতো কম না! শরীর কি কথা শোনে?
এখনো কি অবসরে গান শোনা হয়?
তোমার ক্যাসেটগুলো এখনো আছে, রেখে দিয়েছি যতন‌ করে।
কবিতা লেখ? নাকি ক্যারিয়ার নিয়ে আছ?
পাখির ডাক আমাকে উদ্বেল করেনা।
বৈরাগ্য?? নাকি জাগতিকতা?
নীল রং কি এখনো টানে তোমাকে?
নিত্য সঙ্গী বেদনাও আমাকে ভয় পায়।
সমুদ্র দেখা হলো না আর কিম্বা পাহাড়!
তোমার তো শুভাকাঙ্ক্ষীর অভাব নেই।
পাশাপাশি চলার মানুষ কোথায়?
কেন? পাখির কূজন তোমার চারপাশ।
কোকিলটা যে আর ডাকে না!!
হুম!! তো-ভালো থেক সবসময়।
ওহ্হো, তোমার তো তাড়া আছে, যাই?
যাবে?? আবার কি দেখা হবে??
মৃত বীজে বৃক্ষ হয়? ভালো থেক। যাই।
যত্ন নিও- নিজের। কামনা অহর্নিশ।
যাই, আকাশে মেঘ, বৃষ্টি হবে।

লেখক-

এসএম রাজু আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার,

খুলনা জেলা পুলিশ।

দিঘলিয়া, খুলনা
১৯/০৪/২২