হবিগঞ্জ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া

নবীগঞ্জ সদরে কৃষক-কৃষাণীদের সাথে মাঠ দিবস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলায় কৃষক-কৃষাণীদের নিয়ে ভাসমান বেডে সবজি ও মসলা ফসল আবাদ করা বিষয় মাঠ দিবসের আয়োজন করা হয়েছে ।  আজ বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামে উক্ত মাঠদিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলার কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খাঁন।অনুষ্ঠিত মাঠদিবসে পানিতে কচুরিপানার উপর মাটি ছাড়াই উৎপাদিত লাউ, খিরা, টমেটো, মরিচ, ডাটা, লাইশাক, ঢেড়স, লালশাক, নাগামরিচ প্রদর্শন করা হয়। মাঠদিবসে কৃষক-কৃষাণীরা ভাসমান বেডে সবজি ও মসলা ফসল আবাদের অভিজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এ প্রযুক্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উপজেলা কৃষি অফিসার এ কে এম মাকসুদুল আলম বলেন, ভাসমান বেডে সবজি চাষ করলে একদিকে যেমন পুষ্টিকর, সুস্বাদু ও নিরাপদ শাকসবজি পাওয়া যায় অন্যদিকে কচুরিপানায় ইঁদুর ও মশার বাসস্থান নষ্ট হয়।

ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে কৃষক-কৃষাণী সাবলম্বী হচ্ছেন। ভাসমান পদ্ধতিতে সবজি চাষ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য,২০১৮ সাল থেকে নবীগঞ্জে সদর, ইনাতগঞ্জ, দীঘলবাক, বড় ভাকৈর প‚র্ব ইউনিয়নের কচুরিপানার স্তুুপ জমে পতিত স্থানে কৃষক প্রশিক্ষণ ও প্রদর্শনী স্থাপনের মাধ্যমে ভাসমান বেডে সবজি উৎপাদনে কৃষকদের উদ্ভুদ্ধ করে আসছে নবীগঞ্জ কৃষি অফিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নবীগঞ্জ সদরে কৃষক-কৃষাণীদের সাথে মাঠ দিবস

আপডেট সময় ১১:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২