হবিগঞ্জ ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত Logo আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুল বাছিরের উদ্যোগে মরা খোয়াইয়ে আবারও প্রাণের সঞ্চার

  • মোহাম্মদ সুমনঃ
  • আপডেট সময় ০৬:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

কালের স্বাক্ষী হয়ে টিকে থাকা মরা খোয়াই নদী আবারও প্রাণ ফিরে পেয়েছে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এই নদীকে ঘিরে গড়ে উঠা পৌর শহরকে আবারও করেছে সুশোভিত।

বিভিন্ন সময় অবৈধ দখল, নদী ভরাট করে বাসাবাড়ি নির্মাণ, অনুমোদনহীন দোকানপাট, এছাড়াও পৌরসভার ময়লা আবর্জনা, পয়োনিস্কাশন লাইন বসিয়ে বছরের পর বছর মরা খোয়াইকে ধ্বংস করা হয়েছে।

প্রশাসনের গাফিলতিতে দিন দিন খালে পরিণত হওয়া মরা খোয়াইকে এবার পরিস্কারের উদ্যোগ নিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট পৌর সভাপতি মোঃ আব্দুল বাছির।

তার একান্ত প্রচেষ্টায় টানা কাজ করে নদীটিকে আবর্জনা মুক্ত করা হয়। গত বছরের শুরুতে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের হাত ধরে সর্বপ্রথম মরা খোয়াইকে আর্বজনা মুক্ত করার উদ্যোগ হাতে নেয়া হয়।

এরপর থেকে আর কেউ নদীটির প্রতি নজর দেয়নি। এর ফলে অল্প সময়ের মধ্যেই আবারও নদীটি আবর্জনা ও কচুরিপানায় ঢেকে যায়।

আব্দুল বাছির ও তার দলের অন্যান্য কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে টানা পরিশ্রম করে আবারও মরা খোয়াইকে পরিস্কার করেন।

পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহলের দাবী, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অবৈধ দখলদারদের হাত থেকে নদীটিকে রক্ষা করা জরুরি।

এর পাশাপাশি চুনারুঘাট শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নদীকেন্দ্রিক পর্যটন ও আলোকসজ্জার দাবী জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

আব্দুল বাছিরের উদ্যোগে মরা খোয়াইয়ে আবারও প্রাণের সঞ্চার

আপডেট সময় ০৬:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫