হবিগঞ্জ ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

সাংবাদিকতায় যদি সফলতা চান, তাহলে দিন শেষে ভাবেন-সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন

দৈনিক যুগান্তর এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন তালুকদার বলেন- সাংবাদিকতা হচ্ছে নিজের খেয়ে মহিষ তাড়ানো।

সাংবাদিকতা পেশায় টাকা কামানোর চিন্তা করলে সঠিক সাংবাদিকতা করতে পারবেন না, তাই অবৈধ টাকা কামানোর চিন্তা না করে জনকল্যানে কাজ করতে হবে।

প্রতিটি দেশেই সংবাদপত্রকে বিশেষ মর্যাদা দেয়া হয়। সংবাদপত্রের পাশাপাশি একজন সাংবাদিকও হন মর্যাদাবান। সমাজে একজন সাংবাদিকের গুরুত্ব এবং মর্যাদা অন্য যেকোনো পেশার চেয়ে বেশি।

একজন সাংবাদিককে তাই তার পেশার প্রতি দায়িত্ববান এবং সৎ হতে হয়। সাংবাদিকের সামান্য একটি ভুল তথ্যসংবলিত সংবাদ জাতির জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

সৃষ্টি করতে পারে সামাজিক এবং ধর্মীয় বিশৃঙ্খলা। তাই সাংবাদিককে সংবাদ পরিবেশনের সময় দল-মতনির্বিশেষে পেশার প্রতি দায়িত্ববান থাকতে হয়। অন্যথায় কোনোভাবেই তার নিকট থেকে সঠিক পেশাগত আচরণ প্রত্যক্ষ করা যাবে না।

তিনি আরও বলেন বিশেষ করে যারা নতুন সাংবাদিকতায় এসেছে তাদের প্রশিক্ষন দরকার। তারা সিনিয়রদের কাছ থেকেও শিখতে পারে। তাদের প্রশিক্ষনের বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় নিজ এলাকায় শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রেসক্লাব ভবনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি জামাল হোসেন লিটন।

সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে তাকে চুনারুঘাট প্রেসক্লাব ও সাপ্তাহিক প্রথম সেবার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

সাংবাদিকতায় যদি সফলতা চান, তাহলে দিন শেষে ভাবেন-সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন

আপডেট সময় ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪