হবিগঞ্জ ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

সিএনজি চালক আব্দুল জলিল হত্যার ঘটনায় শায়েস্তাগঞ্জের আলোচিত ইলিয়াছ মিয়া ফাঁসির রায়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের সিএনক্সা চালক আব্দুল জলিলকে হত্যার ঘটনায় শায়েস্তাগঞ্জের আলোচিত ইলিয়াছ মিয়া ওরপে ছোটনকে ফাঁসির আদেশ এবং ৫ লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়েছে।

গত সোমবার (১৯ আগস্ট ) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই সাজা প্রদান করেন। সাজাপ্রদানকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন। আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল ভাড়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আব্দুল জলিলকে ছুরিকাঘাত করে হত্যা করে ইলিয়াছ মিয়া। ওই দিন সন্ধ্যায় বাহুবল উপজেলার ইসলামাবাগ গ্রামের জনৈক আব্দুল্লাহ এর উঠানে তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের ভাই খলিলৃর রহমান বাদী হয়ে ওই দিনই বাহুবল থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে হত্যা মামলা দায়ের করে।

পরে পুলিশ ইলিয়াছ মিয়াকে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করে।

পরে বাহুবল থানার এসআই বিশ্বাস মোজাফ্ফর আহমেদ ও ওসি সৈয়দুজ্জামান তদন্ত শেষে ২০১১ সালের ১০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত উপরোক্ত রায় প্রদান করেন। একই সাথে আসামী চাইলে ১ সপ্তাহের মাঝে উচ্চ আদালতে আপিল করতে পারবে বলে রায়ে উল্লেখ করেন।

রাাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন ও এপিপি এডভোকেট পারভীন আক্তার বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

সিএনজি চালক আব্দুল জলিল হত্যার ঘটনায় শায়েস্তাগঞ্জের আলোচিত ইলিয়াছ মিয়া ফাঁসির রায়

আপডেট সময় ১২:০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪