হবিগঞ্জ ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

ট্রাকে বালুর নিচে লুকিয়ে পাচারকালে ১৮ লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ

  • রেজাউল করিম :
  • আপডেট সময় ০৫:৪৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে ট্রাকে বালুর নিচে লুকিয়ে অবৈধভাবে পরিবহনের সময় প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে ৫৫ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির একটি টহল দল। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করা হলে ট্রাকে বহন করা বালুর স্তূপের নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়।

জব্দকৃত ফুস্কার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন অবৈধ পণ্য পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

ট্রাকে বালুর নিচে লুকিয়ে পাচারকালে ১৮ লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ

আপডেট সময় ০৫:৪৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬