হবিগঞ্জ ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল

সুনামগঞ্জে ছাত্রদলের কমিটি ঘিরে বিতর্ক, পদবঞ্চনার প্রতিবাদে সমাবেশ

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঘোষিত কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার প্রতিবাদে রাজপথের সক্রিয় নেতা নাঈম আহমেদ শিশিরের সমর্থকরা সোমবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এক ছাত্র সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২ মে কেন্দ্রীয়ভাবে ঘোষিত আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাঈম আহমেদ শিশিরকে উপেক্ষা করা হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বক্তারা শিশিরকে ‘ত্যাগী ও পরীক্ষিত নেতা’ উল্লেখ করে বলেন, আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা সংগঠনের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে।

সমাবেশে অংশ নেওয়া কয়েকশ নেতাকর্মী ঘোষিত কমিটিতে ‘অসংগতি’ রয়েছে দাবি করে দ্রুত তা সংশোধনের আহ্বান জানান। তারা ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের মূল্যায়নের দাবি তুলে ধরেন।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কমিটি পুনর্বিবেচনার দাবি জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সংগঠনের ঐক্য রক্ষায় সঠিক নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

সুনামগঞ্জে ছাত্রদলের কমিটি ঘিরে বিতর্ক, পদবঞ্চনার প্রতিবাদে সমাবেশ

আপডেট সময় ০৭:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬