হবিগঞ্জ ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ বার নির্বাচনে বিজয়ী মঞ্জুর উদ্দিন সভাপতি, মাসুদ করিম সম্পাদক

  • রেজাউল খাঁন :
  • আপডেট সময় ০৯:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

Screenshot

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্পেশাল পিপি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ করিম আখঞ্জি তাপস নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও অন্যান্য কার্যকরী পদেও প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন পেয়েছেন ২৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম সফিক-১ পান ১২৪ ভোট। সুফি মিয়া-১ পান ৪৩ ভোট, সেলিম চৌধুরী পান ১৭ ভোট এবং মাহবুবুল আলম শাহজাহান পান ৯১ ভোট।

সহসভাপতি পদে মনিরুল ইসলাম ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। লুৎফুর রহমান পান ২৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাসুদ করিম আখঞ্জি তাপস ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। মোঃ আবুল ফজল পান ১৪৬ ভোট, জসিম উদ্দিন পান ১২৭ ভোট, রহমত এলাহী পান ৮৯ ভোট এবং মোস্তফা মিয়া পান ৩৫ ভোট।

যুগ্ম সম্পাদক (দেওয়ানি শাখা) পদে আলী মোঃ সারোয়ার ৪০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরেশ দাশ পান ১৪৯ ভোট।

যুগ্ম সম্পাদক (ফৌজদারি শাখা) পদে মোঃ মাসুক মিয়া ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আইয়ূব আলী আনসারী পান ২২৮ ভোট।

লাইব্রেরি সম্পাদক পদে মোঃ ফখর উদ্দিন ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফজলুল হক পান ১৮০ ভোট এবং গাউছ আলম খান পান ১৭৭ ভোট।

ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে লতিফুর রহমান-২ ৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ পান ২১৯ ভোট।

সিনিয়র সদস্য পদে মোঃ জিলু মিয়া ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফাতেমা ইয়াসমিন ২৬২ ভোট, মুরলি ধর দাশ ৩১৮ ভোট এবং শাহীন মিয়া খন্দকার ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জুনিয়র সদস্য পদে দিদারুল আলম ৩৬২ ভোট, শাহানুর আলম খান ৩৬৬ ভোট এবং সমীর দত্ত ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শরিফুন্নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭০৪ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

হবিগঞ্জ বার নির্বাচনে বিজয়ী মঞ্জুর উদ্দিন সভাপতি, মাসুদ করিম সম্পাদক

আপডেট সময় ০৯:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬