হবিগঞ্জ ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকারে কানাডার আলবার্টা বিএনপির ইফতার মাহফিল

‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকারে আলবার্টা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত শুক্রবার (৬ মার্চ) কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলবার্টা শাখার উদ্যোগে স্থানীয় একটি  রেস্টুরেন্টে এক মহতি ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা  হয়।

উক্ত আয়োজনে আলবার্টা বিএনপি’র সর্বস্তরের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনা সভায় আলবার্টা বিএনপির আহ্বায়ক এবং অটিজম ও নিউরো-জেনেটিক্স গবেষক সরকার মুহাম্মদ শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আলমগীর মৃধা, আলবার্টা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি রশিদ রিপন, যুগ্ম আহ্বায়ক ও ইমিগ্রেশন বিশেষজ্ঞ আনোয়ারুল করিম হিরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, কমিউনিটি ব্যক্তিত্ব নাঈম আহমেদ সহ অনেক সূধীজন বক্তব্য রাখেন।

বক্তাগণ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী আদর্শ ও বাংলাদেশের জন্য তাঁদের ত্যাগ তিতিক্ষা ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দেশ মাতৃকার প্রয়োজনে ব্যক্তিগত ও সামাজিক জীবনে তাঁদের জীবনাচারকে অনুসরণ করে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শিক নেতৃত্বকে আন্তর্জাতিক মহলে বিকশিত করার গুরুত্ব তুলে ধরেন।

আলবার্টা বিএনপির আহ্বায়ক সরকার মুহাম্মদ শাহীন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ধর্ম, বর্ণ মতাদর্শের ভিন্নতা নয়, ‘সবার আগে বাংলাদেশ’- এটিই বিএনপি রাজনীতি। সম্প্রীতি, সহাবস্থান আর সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারে ঐক্যবদ্ধ বাংলাদেশ-ই বিএনপির রাজনীতির আদর্শিক ভিত্তি! নির্বাসিত জীবন শেষে জন-সমুদ্রে  দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের ঘোষিত কর্মসূচিকে জনগণ স্বাগত জানিয়েছে।

তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের জন্য আলবার্টা বিএনপি’র পক্ষ থেকে তাঁকে স্বাগত জানিয়ে ঘোষিত সকল কর্মসূচি ও পরিকল্পনায় পাশে থাকার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ ও কানাডার সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনের গুরুত্বের কথাও তাঁর বক্তব্যে তুলে ধরেন।

সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মৃধা বলেন, সতেরো বছরের সীমাহীন অত্যাচার, নির্যাতনের কালো মেঘ পেরিয়ে বিএনপি আজ ক্ষমতায়। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, উন্নয়নের নামে গণতন্ত্র হরণের অন্ধকার যুগ অবসানে তারেক রহমান ও বিএনপির উপর আস্থা রেখেছে দেশবাসী।

সততা, নিষ্ঠা আর দেশপ্রেমকে অগ্রাধিকার দিয়ে প্রত্যেককে স্বচ্ছতার সাথে স্বীয় দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণে এগিয়ে যেতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের গতিশীল নেতৃত্বকে বিকশিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণী পেশার  মানুষের উপস্থিতিতে  ইফতার অনুষ্ঠানটি যেন উচ্ছ্বাস, আনন্দ আর প্রতিশ্রুতি গ্রহণের এক ব্যতিক্রমী মিলন মেলায় পরিণত হয়েছিল।   সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য আর   ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠার বার্তা, এটিই যেন ফুটে উঠেছিল  সকলের অভিব্যক্তিতে।

আলোচনা শেষে কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোঃ সুজাউদ্দিন সুজা, বাংলাদেশ ও মুসলিম বিশ্বের শান্তি ও সংহতি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি মরহুম খালেদা জিয়ার পরলৌকিক শান্তি ও তারেক রহমানের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বশক্তিমানের আনুকূল্য প্রার্থনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকারে কানাডার আলবার্টা বিএনপির ইফতার মাহফিল

আপডেট সময় ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬