হবিগঞ্জ ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা

চুনারুঘাট সীমান্তের মাদক সম্রাট জাহিদ ফের র‍্যাবের হাতে আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৩৫ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট: চুনারুঘাট সীমান্তের মাদক সম্রাট রমজান আহমেদ জাহিদ (৩৫) কে আটক করেছে র‍্যাব-৯। উপজেলার সে দুধপাতিল গ্রামের মৃত রজব আলীর পুত্র। আজ (১৯ ফেব্রুয়ারি) শনিবার বিকালে বাল্লা সীমান্তের আসামপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। গত ৩০ নভেম্বর ১০ কেজি গাঁজাসহ জাহিদ কে বাহুবল উপজেলায় আটক করে মাদক আইনে মামলা দেয় র‍্যাব। বাহুবল থানার মামলা নং-১৫,৩০-১১-২০২১,ধারা ৩৬(১) ১৯ (খ)/৪১ মাদক নিয়ন্ত্রণ আইন। সুচতুর মাদক ব্যবসায়ী জাহিদ আদালতে মিথ্যা প্রতারণা করে ভুল তথ্য প্রদান করে বলে তার মুক্তিযোদ্ধা চাচা ওইদিন মারা গেছেন।চাচাকে এক নজর দেখতে ও দাফন কাপন করতে এবং তার বোনের বিয়ে দিতে এক সপ্তাহের অন্তর্বতী জামিন চায়। আদালত মৃত্যুর বিষয়টি শুনে মানবিক কারনে তাকে ১ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। মূলত তার তথ্য গুলো ছিল মিথ্যা সাজানো। তার কোন চাচা মারা যান নি এবং তার বোনের বিয়ে ছিল না। প্রতারক জাহিদ পরদিন জেল থেকে বের হয়ে-ই মোবাইল ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখে যা আদালত অবমাননার সামিল এবং ১ সপ্তাহ পর আর কোর্টে হাজির হয়নি সে। সীমান্তে পুনরায় তার মাদক ব্যবসার তৎপরতা চালায়। বিষয়ক এলাকার জনপ্রতিনিধি ও সুশিল সমাজের চোঁখে পড়লে তারা র‍্যাব কে জানান। র‍্যাব তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়া পেয়ে শনিবার বিকেলে আটক করে। এলাকাবাসী জানান সীমান্তের কাটাতার থেকে জাহিদের বাড়ি ৪/৫ শত মিটার হবে। সেই সুবাদে জাহিদ সহজেই মাদক সংগ্রহ করে উপজেলা পর্যায়ের কয়েকজনের মাদকাশক্ত নেতাদের মধ্যে ভারতীয় মদ সরবরাহ করত।নিজেদের ফায়দা হাসিলের জন্য এক সময় জাহিদ কে দলীয় পদ দিয়ে ক্ষমতাসীন করে তারা। সেও নেতাদের কাছ থেকে ক্ষমতা পেয়ে সিমান্তে মাদকের সিন্ডিকেট তৈরী করে হয়ে যায় গডফাদার । দল বড় করে সে এখন সীমান্তের সকল অপরাধ নিয়ন্ত্রন করছে।মাদক ব্যবসায়ী ও চোরা-কারবারি দের মাঝে ঝগড়া বিবাদ হলে জাহিদ উপজেলা নেতাদের নিয়ে মিমাংশা করে দেয় প্রতিনিয়ত।গত ৫ বছরে কোটি টাকা রোজগার করেছে এক সময়ের নুন আনতে পান্তা পুড়ানো ঘরের ছেলে জাহিদ। স্থানীয় গাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন,দায়িত্ব নেয়ার পর থেকেই জাহিদ এর ব্যাপারে মাদক সংশ্লিষ্টার খবর আসে।বিষয়টি আমি দুধপাতিল গ্রামের বিশিষ্ট মুরুব্বিদের অবগত করেছি। সিমান্তে মাদক বন্ধ করতে প্রশাসন কে সাথে নিয়ে জনসচেতনতা মুলক ব্যবস্থা নিব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

চুনারুঘাট সীমান্তের মাদক সম্রাট জাহিদ ফের র‍্যাবের হাতে আটক

আপডেট সময় ১১:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২