হবিগঞ্জ ০২:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

প্রাথমিকে নিয়োগ পরীক্ষা ৬১ জেলায় তারিখ পেছালো

দেশের ৬১ জেলায় এ পরীক্ষা আয়োজন করা হবে। এ কারণে আবারও তারিখ পিছিয়ে ২২ এপ্রিল পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সারাদেশে জেলা পর্যায়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা হবে।

তবে ঠিক কয়টি ধাপে এ পরীক্ষা হবে, এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে পরীক্ষার নতুন তারিখ বিষয়ে নির্দেশনা জারি হতে পারে।

ডিপিই সূত্র জানিয়েছে, আগামী ২২ এপ্রিল থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে। দেশের ৬১ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলায় নীতিমালা অনুযায়ী জেলা পরিষদের তত্ত্বাবধানে হবে এ পরীক্ষা আয়োজন। এছাড়া যেসব এলাকায় প্রার্থীর সংখ্যা বেশি সেখানে দুই ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।

এ নিয়ে গতকাল মঙ্গলবার জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম ভার্চুয়াল সভা করেন।

এ সভা থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বিষয়ে এসব সিদ্ধান্ত হয়েছে বলে বুধবার (৩০ মার্চ) দুপুরে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি বলেন, প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ২২ এপ্রিল। জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এসব সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক বলেন, সবকিছু সম্ভাব্য, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিজ্ঞপ্তি জারি করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

প্রাথমিকে নিয়োগ পরীক্ষা ৬১ জেলায় তারিখ পেছালো

আপডেট সময় ০৩:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২