হবিগঞ্জ ১১:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নস্থ জোয়ার মাগুরউন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শামসুল হক তালুকদার জুয়েলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোজাম্মেল হক, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ব্যারিস্টার হাবিবুল্লাহ সোহেল, মাস্টার মো. আব্দুল ওয়াদুদ খান, মো. আব্দুল হাই চৌধুরী ছগির ও মো. গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ আয়োজনে এলাকার শতাধিক’ অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
আয়োজক শামসুল হক জুয়েল বলেন, “সাধারণ মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাব।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬