হবিগঞ্জ ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ অগ্রগামী মডেল কেজি স্কুল ও গণপাঠাগারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী নজরুল উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান অলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ।

অগ্রগামী মডেল কেজি স্কুল ও গণপাঠাগারের প্রতিষ্ঠাতা মো. ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালিক, চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, কবি ও আবৃত্তিকার জলিল উদ্দিন রইছ এবং ডা. আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের একক ও দলীয় নৃত্য এবং নজরুলসংগীত পরিবেশনা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।

আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন

আপডেট সময় ০৯:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬