হবিগঞ্জ ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বিক্ষোভ করেছেন চা শ্রমিক, শিক্ষার্থী ও যুবকেরা। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ‘বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবক’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন।

চা শ্রমিক নেতা গীতা রানি কানুর নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক, শিক্ষার্থী ও যুবকেরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।

বিক্ষোভকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, জাতীয় সংসদে উত্থাপিত মজুরি প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত পরিবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।

বিক্ষোভে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চা শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান মজুরি দিয়ে একটি পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। তাই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করে তা দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। শ্রম অধিদপ্তরের প্রভাবমুক্ত পরিবেশে ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। এর মাধ্যমে চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে এবং তারা নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ শেষে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি

আপডেট সময় ০২:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬