হবিগঞ্জ ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

চা বাগানে জনপ্রিয়তার শীর্ষে হোসাইন মোহাম্মদ রফিক, কর্মীসভায় ব্যাপক সাড়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানে বিএনপির নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোহাম্মদ রফিক-এর উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ৩টায় অনুষ্ঠিত এ সভায় চা শ্রমিক, পঞ্চায়েত নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী হোসাইন মোহাম্মদ রফিক।

প্রধান অতিথির বক্তব্যে চা বাগানের পরিচিত সংগঠক এবং সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সালের পুত্র সৈয়দ সাফখাত আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেন, “চা বাগানের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সৈয়দ সাফখাত আহমেদের বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি হচ্ছেন হোসাইন মোহাম্মদ রফিক। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।

সুরমা চা বাগানের শ্রমিক নেতা শ্যামল চাষা বলেন, “জাতীয় নির্বাচনে আমরা যেভাবে সৈয়দ মোহাম্মদ ফয়সালকে বিজয়ী করেছিলাম, ঠিক একইভাবে হোসাইন মোহাম্মদ রফিককেও বিজয়ী করব। তিনি চেয়ারম্যান নির্বাচিত না হয়েও এমপি পরিবারের সহযোগিতায় রাস্তা-ঘাট, বসতঘর, ছাগলসহ বিভিন্ন উন্নয়ন ও সহায়তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। নির্বাচিত হলে চা বাগানবাসীর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পঞ্চায়েত কমিটির সভাপতি দীপ কর্মকার বলেন, “রফিক ভাই সৈয়দ সাফখাত আহমেদের অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি। তার নির্দেশনাতেই আমরা রফিক ভাইয়ের পক্ষে মাঠে নেমেছি।”
পঞ্চায়েত কমিটির নেতা প্রদীপ মুন্ডা বর্তমান চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “আমাদের কাছে রফিক ভাইয়ের কোনো বিকল্প নেই। আমরা তার নেতৃত্বেই ইউনিয়নের উন্নয়ন দেখতে চাই।

সভায় বক্তব্য রাখতে গিয়ে হোসাইন মোহাম্মদ রফিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরেন। তিনি বলেন, “গত ১৭ বছরে দমন-পীড়নের কারণে এমন সময়ও গেছে, যখন প্রশাসনের ভয়ে এক রাত কাটানোর মতো নিরাপদ আশ্রয়ও ছিল না। শেষ পর্যন্ত এই চা বাগানেই আশ্রয় নিয়েছি। বাগানবাসীর সঙ্গে লাল চা ও রুটি খেয়ে দিন পার করেছি। কিন্তু কখনো দল ছেড়ে যাইনি, চা বাগানের মানুষকেও ছেড়ে যাইনি। জীবনের শেষ দিন পর্যন্ত আমি চা বাগানের মানুষের পাশে থাকতে চাই।

উল্লেখ্য, হোসাইন মোহাম্মদ রফিক বর্তমানে মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চা বাগানে জনপ্রিয়তার শীর্ষে হোসাইন মোহাম্মদ রফিক, কর্মীসভায় ব্যাপক সাড়া

আপডেট সময় ০৯:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬