হবিগঞ্জ ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে জেলে বন্দী মাধবপুরের যুবক

হবিগঞ্জের মাধবপুরে দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে প্রায় তিন মাস ধরে জেলে বন্দী রয়েছেন এক যুবক। ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

ভুক্তভোগী মশিউর রহমান সুজন (৩৫), চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ দালালচক্রের মাধ্যমে ভুয়া ভ্রমণ ভিসায় তাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, হরিনখোলা এলাকার মুমিন মিয়া ও ডালিম মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ভুয়া ভ্রমণ ভিসার মাধ্যমে লোকজনকে বিদেশে পাঠিয়ে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের প্রলোভনে পড়ে বিদেশে গিয়ে বিপাকে পড়েন সুজন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মুমিন মিয়া ও ডালিম মিয়া বলেন, “আমরা কোনো ধরনের প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
বর্তমানে তিনি সৌদি আরবের মদিনা শহরের একটি কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে। একই ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে আরও একাধিক ভুক্তভোগী থাকার কথাও স্থানীয় সূত্রে জানা যায়।
ভুক্তভোগীর ভাই মাসুক মিয়া বলেন, “আমার ভাই নির্দোষ। সে দালালের প্রতারণার শিকার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমার ভাইকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চাই।”
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনাটি প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে জেলে বন্দী মাধবপুরের যুবক

আপডেট সময় ০২:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬