হবিগঞ্জ ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন

হবিগঞ্জের চুনারুঘাটে ৬নং চুনারুঘাট সদর ইউপি র কাজিরখিল বাজারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ  শুক্রবার (১২ জুন ) উপজেলা সমন্বয়কারী মদন সরদারের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনের শুরুতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে একটি বর্ণাঢ্য র‍্যালি কাজিরখিল বাজার ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন সেবামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

পরে গ্রাম আদালত বিষয়ক একটি তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওর মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, মামলা দায়েরের পদ্ধতি, বিচার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, সহজে বিচারসেবা গ্রহণের উপায় এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তি করা সম্ভব হয়।
এতে প্রচলিত আদালতের দীর্ঘসূত্রিতা ও ব্যয়বহুল প্রক্রিয়া থেকে সাধারণ মানুষ অনেকাংশে মুক্তি পেতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং চুনারুঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন

আপডেট সময় ০৯:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬