হবিগঞ্জ ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন
ফুটবলার কাজল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফাইনালেও দুর্দান্ত খেলে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

ফুটবলার কাজল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি। শক্তিশালী প্রতিপক্ষ হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটিকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তোলে একাডেমির খেলোয়াড়রা।

আজ শুক্রবার বিকেল ৪টায় চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন প্রায় অর্ধ লাখ  ফুটবলপ্রেমী দর্শক। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও মাঠের খেলায় আধিপত্য বজায় রেখে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি গুরুত্বপূর্ণ এই জয় নিশ্চিত করে।

ম্যাচজুড়ে একাডেমির খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ, শক্তিশালী রক্ষণভাগ এবং কৌশলগত ফুটবল দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি মুহূর্তে মাঠে ছিল উত্তেজনা, আর গ্যালারিজুড়ে ছিল সমর্থকদের প্রাণবন্ত উচ্ছ্বাস। প্রিয় দলের পক্ষে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।

দলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন একাডেমির কর্মকর্তা, কোচ, খেলোয়াড়, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীরা।

একাডেমির সদস্য মাজেদুল ইসলাম লুবন জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও সুপরিকল্পিত প্রস্তুতির ফল হিসেবেই এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও একাডেমির খেলোয়াড়রা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, “এই বিজয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে। ফুটবলপ্রেমীরা খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছেন এবং তাদের আগামী দিনের সাফল্য কামনা করছেন।”

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস.এম. সালিমুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর ছায়েব আলী, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আল আমিন মীর, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম তোতা, বিএনপি নেতা সামসুল হক তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া মহালদার, যুগ্ম আহ্বায়ক আজাদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, সিসিটিএন এর পরিচালক নাসির উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, সদস্য সচিব মারুফ আহমেদ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ, কলেজ ছাত্রদলের সভাপতি জামশেদ আলী রাসেল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন  সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান, মাজেদুল ইসলাম লুবন, সাজিদুল ইসলাম, সফিউল আলম শাফি, আব্দুর রহমানসহ অনেকে।

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ফারুক আহমেদ লিপু টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, পৃষ্ঠপোষক ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

ফুটবলার কাজল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফাইনালেও দুর্দান্ত খেলে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৮:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬