হবিগঞ্জ ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আগামী ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা

মৌলভীবাজার জেলার এসএমএস পরিবহনের মালিক-শ্রমিকদের একতরফা সিদ্ধান্ত এবং প্রভাব খাটিয়ে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস সার্ভিস’কে হয়রানি ও ওই রুটে চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট পালন করবে।

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ জুন ভোর ৬টা থেকে জেলার সকল ধরনের সড়ক পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সংগঠনের নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী বিরতিহীন এক্সপ্রেস সার্ভিসকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজার জেলার এসএমএস পরিবহনের মালিক-শ্রমিকদের কিছু সিদ্ধান্তের কারণে ওই সার্ভিস কার্যত বন্ধ হয়ে গেছে।

পরিবহন মালিক নেতাদের দাবি, এটি শুধু একটি পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং হবিগঞ্জ জেলার যাত্রীসেবা ও পরিবহন খাতের স্বার্থের পরিপন্থী। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের নেতারা বলেন, তাদের ন্যায্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ধর্মঘট অব্যাহত থাকবে। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ধর্মঘটের ঘোষণায় সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সম্ভাব্য ভোগান্তির আশঙ্কা করছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা মৌলভীবাজার জেলার এসএমএস পরিবহন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

আগামী ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা

আপডেট সময় ০২:০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬