হবিগঞ্জ ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

কবীরের গান, কবিতা ও দর্শনের সন্ধানে রেমা-কালেঙ্গায় অনুসন্ধিৎসু অভিযাত্রা পদক্ষেপ গণপাঠাগার

পঞ্চদশ শতাব্দীর প্রখ্যাত মরমী সাধক, কবি ও সমাজ সংস্কারক কবীরের জীবন, দর্শন, গান ও কবিতার ভাবধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এক ব্যতিক্রমী আয়োজন করেছে চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগার। এ উপলক্ষে আজ শনিবার (৩০ মে ২০২৬) অনুষ্ঠিত হয়েছে “কবীরের গান, কবিতা ও অনুসারীদের সন্ধানে অনুসন্ধিৎসু অভিযাত্রা-২০২৬”।

প্রকৃতি ও জীববৈচিত্র্যের অন্যতম সমৃদ্ধ অঞ্চল রেমা-কালেঙ্গা অভয়ারণ্যকে কেন্দ্র করে আয়োজিত এ অভিযাত্রায় অংশ নেন সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, পাঠাগারকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনব্যাপী কর্মসূচিতে কবীরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, কবিতা পাঠ, গান পরিবেশনা এবং মুক্ত মতবিনিময়ের আয়োজন করা হয়।

অভিযাত্রায় অংশ নেন চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারে সভাপতি ও যুগ্ন সচিব মোস্তফা মোর্শেদ, সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, অভিনেতা ও নাট্য নির্দেশক সাইফুল জার্নাল, অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার সহ অনেকেই।

আলোচনায় বক্তারা বলেন, কবীর ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর রচিত দোহা, গান ও কবিতায় মানবমুক্তি, সামাজিক সাম্য এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা উঠে এসেছে। বর্তমান সময়েও তাঁর দর্শন সমাজে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অভিযাত্রার অংশগ্রহণকারীরা রেমা-কালেঙ্গার প্রাকৃতিক পরিবেশে কবীরের দর্শন ও মানবতাবাদী চিন্তার সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি কবীরের অনুসারীদের জীবনাচার ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও আলোচনা অনুষ্ঠিত হয়।

পদক্ষেপ গণপাঠাগারের আয়োজকরা জানান, পাঠাভ্যাস, মুক্তচিন্তা ও সংস্কৃতিচর্চার প্রসারে এ ধরনের অনুসন্ধিৎসু আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা মনে করেন, ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে মাঠভিত্তিক গবেষণা ও পাঠচর্চা নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় আরও উদ্বুদ্ধ করবে।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কবীরের মানবতাবাদী দর্শন, সাম্যের বাণী ও সাহিত্যকর্ম নতুনভাবে অনুধাবনের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

কবীরের গান, কবিতা ও দর্শনের সন্ধানে রেমা-কালেঙ্গায় অনুসন্ধিৎসু অভিযাত্রা পদক্ষেপ গণপাঠাগার

আপডেট সময় ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬