হবিগঞ্জ ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

খোয়াই নদী থেকে ভারতীয় গাভী উদ্ধার: মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো বিজিবি ও বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে খোয়াই নদী থেকে ভেসে আসা একটি ভারতীয় গাভী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় সীমান্ত এলাকায় মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন মরানদী এলাকা থেকে মঙ্গলবার রাতে একটি গবাদি পশু চুরি করে পাচারকারী চক্র। স্থলপথের পরিবর্তে তারা বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা খোয়াই নদীপথ ব্যবহার করে গরুটি পাচারের চেষ্টা চালায়।

গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন খোয়াই নদীতে একটি গবাদি পশু ভাসতে দেখে বিষয়টি ভারতের খোয়াই থানাকে অবহিত করেন। খবর পেয়ে খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ ধন সরকার দ্রুত বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জানান।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে বিএসএফ কমান্ডেন্ট সূর্যভান সিংহ তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানের নির্দেশনায় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।

খোয়াই থানার পুলিশ, বিএসএফ ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় নদীতে ভাসমান অবস্থায় গরুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গরুটি প্রকৃত মালিক জয়ন্তী নামের এক নারীর কাছে হস্তান্তর করা হয়।

হারানো গাভী ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই নারী। তিনি বলেন, “আমি ভেবেছিলাম আর কোনোদিন আমার গরুটিকে ফিরে পাব না। আজ গরুটি ফিরে পেয়ে আমার সংসারে আবারও হাসি ফিরেছে।” এ সময় তিনি দুই দেশের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগেও খোয়াই নদীপথ ব্যবহার করে বাংলাদেশে পাচার করা একটি দামী পালসার মোটরসাইকেল একইভাবে খোয়াই থানার পুলিশ, বিএসএফ ও বিজিবির যৌথ উদ্যোগে উদ্ধার করে ভারতে ফেরত দেওয়া হয়েছিল। আবারও একই কৌশলে চোরাই গবাদি পশু উদ্ধারের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীগুলোর দক্ষতা ও আন্তরিকতা নতুন করে প্রশংসিত হয়েছে।

সীমান্ত এলাকার বাসিন্দাদের মতে, দ্রুত সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দায়িত্বশীল সংস্থাগুলোর এমন উদ্যোগ শুধু অপরাধ দমনেই নয়, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

খোয়াই নদী থেকে ভারতীয় গাভী উদ্ধার: মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো বিজিবি ও বিএসএফ

আপডেট সময় ১২:৫৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬