হবিগঞ্জ ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক “৮ম অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওয়ার্কশপ ইন বাংলাদেশ-২০২৬” অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক “৮ম অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওয়ার্কশপ ইন বাংলাদেশ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাংলাদেশ ও বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক এবং প্রাণিসম্পদ খাতের অংশীজনরা অংশগ্রহণ করেন।

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড ইথোলজির সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল— “ইথোলজিক্যাল ইনসাইটের মাধ্যমে প্রাণিকল্যাণ ও মানুষ-প্রাণীর সহাবস্থান উন্নয়ন”।

আয়োজকরা জানান, এ কর্মশালার মাধ্যমে প্রাণিকল্যাণ, টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং অ্যাপ্লাইড ইথোলজি বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিসম্পদ গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও দৃঢ় হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। তিনি তাঁর বক্তব্যে টেকসই প্রাণিসম্পদ উৎপাদন নিশ্চিতকরণ, প্রাণিজ পণ্যের প্রতি জনআস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রাণিকল্যাণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “আধুনিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে প্রাণীর আচরণ ও কল্যাণ বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার। তিনি প্রাণিসম্পদ উৎপাদন ব্যবস্থা ও একাডেমিক গবেষণায় প্রাণিকল্যাণভিত্তিক কার্যক্রম অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ ড. ওলুওয়াসিউন সেরাহ ইয়াসেরে এবং অধ্যাপক ড. মারিয়া হোসে হোটজেলের ভিডিও বার্তা কর্মশালার আন্তর্জাতিক গুরুত্ব আরও বৃদ্ধি করে।

কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক ড. মো. রিদোয়ান পাশা, অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোছাঃ ইশরাত জেরিন মনি, অধ্যাপক ড. মো. রফিকুল আলম, রেজিস্ট্রার ড. গোপাল চন্দ্র বিশ্বাস এবং সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন।

এছাড়াও প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত থেকে কর্মশালার আলোচনায় অংশগ্রহণ করেন। কর্মশালার প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. রহিমা আক্তার দীপা।

সহযোগী অধ্যাপক ড. মোছাঃ ইশরাত জেরিন মনির সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রাণীর আচরণ, গবাদিপশু ও পোল্ট্রি কল্যাণ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, নীতিমালা উন্নয়ন, গবেষণার অগ্রগতি এবং রপ্তানি প্রস্তুতি বিষয়ক বিভিন্ন কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা প্রাণিকল্যাণভিত্তিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা কীভাবে নৈতিক দায়বদ্ধতা ও অর্থনৈতিক টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

সফলভাবে কর্মশালা আয়োজনের মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমে নিজেদের ক্রমবর্ধমান ভূমিকার পরিচয় দিয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে উন্মুক্ত আলোচনা, বক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং প্রাণিকল্যাণ গবেষণা ও শিক্ষায় ভবিষ্যৎ সহযোগিতামূলক উদ্যোগের সুপারিশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক “৮ম অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওয়ার্কশপ ইন বাংলাদেশ-২০২৬” অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬