হবিগঞ্জ ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চুনারুঘাটে করিমপুর তালুকদার বাড়ীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

  • শিরু জমাদার:
  • আপডেট সময় ০৯:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
চুনারুঘাট উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত  শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের করিমপুর গ্রামে এ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সিলেটের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
আয়োজক সূত্রে জানা যায়, করিমপুর একতা যুব সংঘ সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ও করিমপুর তালুকদার বাড়ীর আয়োজনে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
এতে এলাকার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসকরা সাধারণ রোগের পাশাপাশি শিশু, নারী ও বয়স্কদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত

চুনারুঘাটে করিমপুর তালুকদার বাড়ীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

আপডেট সময় ০৯:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬